শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এলাকার উন্নয়নে হাবিবুর রহমানেই আস্থা: উঠান বৈঠকে এলাকাবাসী
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এলাকার উন্নয়নে হাবিবুর রহমানেই আস্থা: উঠান বৈঠকে এলাকাবাসী
৫৮৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এলাকার উন্নয়নে হাবিবুর রহমানেই আস্থা: উঠান বৈঠকে এলাকাবাসী

সিলেট ৩ আসনে নির্বাচন

---

নিজস্ব প্রতিবেদক  

বিগত দুই বছরে এলাকার উন্নয়নে এবং বিভিন্ন সমস্যার সমাধানে এলাকাবাসী সব সময় কাছে পেয়েছেন সিলেট ৩ আসনের সংসদ হাবিবুর রহমান হাবিবকে। মহামারি করোনায় তিনি ছিলেন জনগণের পাশে ভরসা হয়ে। মাত্র দুই বছরে এলাকার উন্নয়নে তার আন্তরিকতা প্রশংসনীয়। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব- এর উপরেই আস্থা এলাকাবাসীর।  আজ সারাদিনব্যাপী এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন বিভিন্ন এলাকার নারী ভোটার এবং এলাকাবাসীরা।

জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন। এ পর্যায়ে সারা দেশে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। শেষ প্রচারে  ব্যস্ত সকল প্রতিদ্বন্দ্বী। পিছিয়ে নেই সিলেট ৩ আসনের হাবিবুর রহমান হাবিবের  নির্বাচনী প্রচারকাজ।

গতকাল বুধবার সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকার নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় দুই শতাধিক নারী ভোটার এবং নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে হাবিবুর রহমান হাবিব- এর পক্ষে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাবিবুর রহমান হাবিবের স্ত্রী জোসনা হাবিব, বড় বোন আম্বিয়া খানম , বড় ভাইয়ের স্ত্রী রাশিদা বেগম,  মেজ  ভাইয়ের স্ত্রী শাহানারা বেগম প্রমুখ।

বক্তব্যে তারা হাবিবুর রহমান হাবিববের গত দুই বছরের উন্নয়ন এবং জনহিতকর কাজের উল্লেখ করে বলেন-

করোনাকালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় মানুষের পাশে ছিলেন। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি অনুযায়ী সিলেট -বালাগঞ্জ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন। মাত্র  দুই বছরে এলাকার উন্নয়ন চোখে পড়ার মত।

বৈঠকে নারী ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এসময় নারীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচনে জয়ী হলে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন  বক্তারা।

দিনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলাধীন দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা বাজারস্থ খন্দকার আব্দুর রকিব মেম্বার সাহেবের বাড়িতে। দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলাধীন পূর্ব পৈলনপুর ইউনিয়নের গালিমপুরে ।  সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলাধীন পূর্ব পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামে। বিভিন্ন স্থানে আয়োজিত এ বৈঠকগুলোতে অংশগ্রহণ করে প্রায় পাঁচ শতাধিক নারী ভোটার এবং নেতাকর্মী।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ