মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিয়মবহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আলাদা এক ঘটনায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, মো. হারুন অর রশিদের (পরিচিতি নম্বর-৮১৪৯০০০১) বিরুদ্ধে নিয়মের বাইরে এনআইডি সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত ছিলেন; এর আগে বাবুগঞ্জ, বরিশালে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর বিরুদ্ধে নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি অফিসের তালা খোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে শারীরিকভাবে আঘাত করার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ইসি। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততায় বহু আবেদন তদন্তাধীন রয়েছে। হাইকমিশন, দূতাবাস ও মিশনের মাধ্যমে বায়োমেট্রিক দেওয়া আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই শেষ করে নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা 
