শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
১৬২ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের শপথ গ্রহণকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিনভর চলেছে নানা নাটকীয়তা। বিশেষ করে বিএনপির নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সকালে বেঁকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দুটির সদস্যরা শপথ না নেওয়ায় ঘোষণা দেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে শেষপর্যন্ত তারাও শপথ নিয়েছেন। ফলে সংসদ গঠনের শুরুতে দল দুটির একই দিনে ‘না’ থেকে ‘হ্যাঁ’— এই অবস্থান পরিবর্তন নতুন সংসদের শুরুতেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয়।

শপথ অনুষ্ঠানে সামনের সারিতে জামায়াতের আমির শফিকুর রহমান, এটিএম আজহার, নায়েবে আমির মুজিবুর রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখা যায়। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত রুমিন ফারহানাও উপস্থিত ছিলেন, যদিও সংবিধান সংস্কার পরিষদের শপথ পর্বে তিনি শপথকক্ষ ত্যাগ করেন। এর আগে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ নেওয়ার পর শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন নবনির্বাচিত সদস্যরা।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সকালেই প্রথম ধাপে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর কথা ছিল। তবে জামায়াত ও এনসিপির কয়েকজন নবনির্বাচিত সদস্য নির্বাচনি প্রক্রিয়া এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ ইস্যুতে আপত্তির কথা জানিয়ে সকাল সেশনে অংশ নেননি। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় তারা প্রথমে বেঁকে বসেন। এছাড়া সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেন দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।

দুপুরে রাজনৈতিক হিসাব-নিকাশও বদলাতে থাকে। দলীয় পর্যায়ে একাধিক বৈঠক, জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ এবং সংসদীয় কার্যক্রম থেকে দূরে থাকার সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপি শপথে অংশ নেয়। দুপুর ১২টা ২২ মিনিটে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ পাঠ করেন। বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর মত তাদের জোট শরিক এনসিপিও বেঁকে বসেছিল। শেষ পর্যন্ত জামায়াতের  পর তারাও শপথ নেয়।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের ম্যান্ডেট দিয়েছে, তাই আমরা দুটি শপথই নিয়েছি।’ এবারের সংসদে বিরোধী দলে থাকা দুটির কৌশলগত অবস্থান— ত্রয়োদশ সংসদের যাত্রা শুরুতেই শপথ ইস্যুতে এই নাটকীয়তা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে।

দেশের আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালনের শপথ নেন আগের সংসদের স্পিকারের কাছ থেকে। তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই, ডেপুটি স্পিকার হত্যা মামলায় শামসুল হক টুকু কারাগারে। ফলে পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন এই সংসদের নতুন এমপিরা।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ