সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট: চলাচলে ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট: চলাচলে ভোগান্তি
![]()
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ হয়ে মায়ামি ডাইন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধরণ মানুষদের।
আজ সোমবার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই যানজট বিকেল পর্যন্তও অব্যাহত ছিল বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ভোর থেকেই ধীরগতি তৈরি হয়ে দুপুর পেরিয়ে বিকেলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে ঢালাই কাজ চলছে। কাজের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকামুখী লেনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের টিম মাঠে রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে যানবাহন ধাপে ধাপে ছাড়ার চেষ্টা করা হচ্ছে। ভারী যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়েছে। আজ রাতের মধ্যেই কাজের বড় অংশ শেষ হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
