বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
![]()
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ইসির আদেশে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণসহ সার্বিক কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে। বিদেশি পর্যবেক্ষকদের জমা দেওয়া মূল্যায়ন প্রতিবেদনও সংগ্রহ করে তা সংকলিত আকারে প্রকাশ করা হবে। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে।
কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রমের তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত, ছবি সংকলন এবং চূড়ান্ত প্রকাশনার কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ উপাদান। তাই তাদের কার্যক্রম নথিভুক্ত করে সংরক্ষণ করাকে প্রাতিষ্ঠানিক স্মারক হিসেবে দেখা হচ্ছে।





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
