বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস
২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস

নিজস্ব প্রতিবেদক
আগামী ২ মার্চ উদযাপিত হবে ৮ম জাতীয় ভোটার দিবস। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। গত বুধবার নির্বাচন কমিশনের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইসি জানায়, ভোটার দিবস উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসের প্রচারণা চালাতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ বার্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের টিভির স্ক্রলে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
