সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা কাতারের
ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা কাতারের
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার (২ মার্চ) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।
এদিকে, এক বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।
কাতারএনার্জি বলেছে, ‘‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’’
বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম দেশটির ওই কোম্পানি।
ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতারএনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়ায় তা বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।





নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
“আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা”
ইরান-ইরাক-যুক্তরাষ্ট্র সংঘাত: বিমানের ৬ ক্রুর সবাই নিহত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত
ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের
দু’দিনে ছয় শতাধিক মার্কিন সেনা হতাহত
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে বৈশ্বিক গণমাধ্যম
মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ
কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০ 
