শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৮ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নিষিদ্ধ দলের ভিন্ন নামে নিবন্ধন আবেদন খতিয়ে দেখবে কমিশন: ইসি রাশেদা সুলতানা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নিষিদ্ধ দলের ভিন্ন নামে নিবন্ধন আবেদন খতিয়ে দেখবে কমিশন: ইসি রাশেদা সুলতানা
৪২৮ বার পঠিত
শুক্রবার ● ১৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিষিদ্ধ দলের ভিন্ন নামে নিবন্ধন আবেদন খতিয়ে দেখবে কমিশন: ইসি রাশেদা সুলতানা

---

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, জামায়াত নেতারা যদি নির্বাচন কমিশনে অন্য রাজনৈতিক দলের নামে নিবন্ধন আবেদন করে থাকে, তাহলে সে বিষয়ে কমিশনের বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে। কারণ স্বাধীনতা বিরোধী হিসেবে আদালতের আদেশে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে সোমবার সকালে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে জামায়াত সংশ্লিষ্টদের যে কোন দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানায়।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতের ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টরা নতুন নামে নিবন্ধন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আইনে কোন নির্দেশনা থাকলে ইসি’র বৈঠকে পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রজন্ম ’৭১ এর স্মারকলিপি দিয়ে গেছে। বিষয়টা পরিষ্কারভাবে জানা নাই। আগে দেখবো, জানবো তারপর বলতে পারবো। আমরা এটুকু জানি, আইনে নির্দিষ্ট শর্ত আছে। এই শর্তগুলো পূরণ করলেই কেবল কোন দল নিবন্ধন পায়। জামায়াত অন্য আদলে আসছে কিনা, তা অগ্রিম বলা ঠিক হবে না। কমিশন মিটিংয়ে ফরমালি না আসলে বলা যাবে না। জামায়াতই আসছে এগুলো আসলে প্রমাণ হোক, তারপর আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেবো।’


নিবন্ধনের সব শর্ত পূরণ করলে জামায়াত সংশ্লিষ্টদের নিবন্ধন পেতে বাধা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নিষিদ্ধ পার্টি আদালতের আদেশ অনুযায়ী। নিষিদ্ধ মানে নিবন্ধনটা বাতিল করা হয়েছে। যেহেতু নিবন্ধন নাই, নির্বাচনে তারা আসতে পারবে না। এখন নতুন করে তারা কীভাবে আসতেছে- না আসতেছে এগুলো খতিয়ে না দেখে বলা যাবে না। এখন যেহতেু নিবন্ধনটা ওদের বাতিল হয়ে গেছে, এখন যদি প্রমাণ আসে আমরা সিদ্ধান্ত নেবো। আইনের মধ্যে যদি থাকে, আর যদি না থাকে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবো। আগাম আসলে এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

রাশেদা সুলতানা বলেন, ‘এগুলো আইনের বিষয়, শর্ত পূরণের বিষয়- প্রমাণ করার বিষয়; যে আসলেই জামায়াতই আসল অন্য ভাবে। আগে প্রমাণ হোক তাপরপ আমরা পাঁচজনে বসে সিদ্ধান্ত নেবো। তবে আইনের কথা যদি বলি জামায়াত যেহেতু কোর্টের আদেশে নিবন্ধন বাতিল হয়ে গেছে, সেখানে নতুন করে জামায়াতকে দেওয়ার তো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াত অন্য নামে আসছে কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টি দরখাস্ত দাখিল করেছে, আর অন্যরা বলছেন যে উনারা অন্য নামে দিয়েছেন সেটা তো প্রমাণের বিষয়। আগে হোক, যাচাই বাছাই হোক, তখন বলা যাবে। আমরা কেবল এই দল নয়, ৯৩টি পার্টির ব্যাপারেই যাচাই-বছাই যতখানি আইনি কঠামো আছে পুরোটাই দেখবো। গঠনতন্ত্র যাচাই করেই নিবন্ধন দেয়া হবে। একজন এসে দাঁড়াল আমরা একটা দল, তাই কী হবে নাকি- তা তো আর হবে। যাচাই-বাছাই করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া দেয়া হবে।’



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি
সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব  দেওয়ার শেষ দিন ১৫ মার্চ প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ

আর্কাইভ