শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » কাদের গনি চৌধুরীকে বাসসের নতুন এমডি নিয়োগ
প্রচ্ছদ » ড্রাফট » কাদের গনি চৌধুরীকে বাসসের নতুন এমডি নিয়োগ
২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাদের গনি চৌধুরীকে বাসসের নতুন এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি বৈদেশিক নিয়োগ শাখা থেকে -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০() অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ (মো. কামাল উদ্দিন মজুমদার) গত এপ্রিল তিনি পদে যোগ দেন। এর আগের দিন এপ্রিল তাঁকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। ফলে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাদের গনি চৌধুরীকে একই পদে নতুন করে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে কাদের গনি চৌধুরীর নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কাদের গনি চৌধুরীর। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

/ মৌলি মল্লিক

 ---






আর্কাইভ