শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে
প্রচ্ছদ » ড্রাফট » আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে
৪ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্যেআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব কার্যকর করতে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, পুলিশের অধীন ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ তত্ত্বাবধানে পরিচালিত হবে। জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও এপিবিএনকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও থাকবে ব্যাটালিয়নের। ফৌজদারি কার্যবিধি প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে বিশেষ আদালত সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার বিধান রাখার কথাও বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংসদে বিলটি পাস হয়ে আইন হিসেবে কার্যকর হলে এপিবিএনের দায়িত্ব কার্যপরিধি আরও বিস্তৃত হবে।

 

/ মৌলি মল্লিক

---






আর্কাইভ