শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
প্রচ্ছদ » ড্রাফট » তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
১২ বার পঠিত
বুধবার ● ৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত

---

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নোত্তর তালিকাভুক্ত তিন মন্ত্রী সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকায় মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের জন্য সংসদ সদস্যদের প্রশ্ন নির্ধারিত ছিল।

আসরের নামাজের বিরতির আগে তিন মন্ত্রীই সংসদে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরতির ঘোষণা দেন এবং জানান, বিরতির পর প্রশ্নোত্তর পর্বের অবশিষ্ট অংশ আবার শুরু হবে।

বিকেল প্রায় ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হলে দেখা যায়, নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কোনো মন্ত্রী কক্ষে উপস্থিত নেই।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন করার এবং তাদের উত্তর দেওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট কোনো মন্ত্রী এখন কক্ষে উপস্থিত নেই। তাই আমরা এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করছি।”

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য তালিকাভুক্ত প্রশ্নগুলো টেবিলে উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হবে। এরপর কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরবর্তী কার্যসূচিতে এগিয়ে যায় সংসদ।

পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ পান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংসদে তুলে ধরেন।



বিষয়: #  #



আর্কাইভ