বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি

# দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ
নিজস্ব প্রতিবেদক
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী, দেশে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সে হিসাবে নতুন তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন, যা প্রায় শূন্য দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি।
এর আগে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছিলেন, ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে—সেই সময়সূচি অনুযায়ীই তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই এই তালিকায় স্থান পেয়েছে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, গত ২০ এপ্রিল প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ৩ মে পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ৬ মে পর্যন্ত নিষ্পত্তি শেষে ১৪ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
বিশ্লেষকদের মতে, নিয়মিত হালনাগাদের মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।
বিষয়: #হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি





বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি
সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম 
