বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
সিইসি বলেন, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। আজকের ভোটকে তিনি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেন। ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব উল্লেখ করে সিইসি বলেন, ভোটারদের সচেতনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে এই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।
ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ উল্লেখ করে সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি নির্বাচনী প্রক্রিয়াকে সহযোগিতা করার আহ্বান জানান।
সিইসি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।





আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
