বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক
![]()
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এদিন বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেন। এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। পরে বাড়িটি তল্লাশি করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে মাস্টার গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
আবারও কমলো স্বর্ণের দাম
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ: নারীসহ নিহত ৪
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল 
