শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অনলাইনে প্রচার চালাতে বাধা নেই: ইসি সানাউল্লাহ
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অনলাইনে প্রচার চালাতে বাধা নেই: ইসি সানাউল্লাহ
১৩৩ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে প্রচার চালাতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অনলাইনে প্রচার চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে আচরণবিধি লঙ্ঘিত হবে না বলেও তিনি স্পষ্ট করেন। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির ভেতরে অবস্থানরত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে স্বশরীরে ভোটগ্রহণ হবে। এর মধ্যে আনুমানিক ৫০ শতাংশ কেন্দ্র সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। পোস্টাল ভোট হিসেবে এ পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার ব্যালট পৌঁছেছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দায়িত্ব পালন করবেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। ভোট পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন, বডি ওয়ার্ন ক্যামেরা এবং ৯০ শতাংশের বেশি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পোলিং অফিসার থাকবেন পাঁচ লক্ষাধিক।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল ঘোষণায় তাড়াহুড়ো করা হবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় গণনায় কিছুটা সময় লাগতে পারে। কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সতর্ক নজর রাখতে বলা হয়েছে। তিনি জানান, ভোটের দিন মোট চারবার ব্রিফিং হবে। গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে এবং অধিকাংশ ফলাফল রাতেই পাওয়া যাবে। গণভোটের ফল দেশব্যাপী মেজরিটির ভিত্তিতে ঘোষণা করা হবে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ