মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন তিনি। আর কমিশনারদের মধ্যে তিনজন ভোট দেবেন ঢাকায়। আর একজন ঢাকার বাইরের ভোটার, তিনি এলাকায় গিয়ে ভোট দেবেন।
সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবের একান্ত সচিবদের কাছ থেকে জানা গেছে, উত্তরা আলোরধারা স্কুল কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ভোট দেবেন বলে জানিয়েছে। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জ দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ ভোট দেবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে।





আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
