শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
১৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?

নিজস্ব প্রতিবেদক

---প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন তিনি। আর কমিশনারদের মধ্যে তিনজন ভোট দেবেন ঢাকায়। আর একজন ঢাকার বাইরের ভোটার, তিনি এলাকায় গিয়ে ভোট দেবেন।

সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবের একান্ত সচিবদের কাছ থেকে জানা গেছে, উত্তরা আলোরধারা স্কুল কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ভোট দেবেন বলে জানিয়েছে। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জ দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ ভোট দেবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে।






আর্কাইভ