শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের দিন ৫ যানবাহনে নিষেধাজ্ঞা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের দিন ৫ যানবাহনে নিষেধাজ্ঞা
১০০ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটের দিন ৫ যানবাহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিন সারা দেশে পাঁচ ধরনের যানবাহন চলাচলে বিধি-নিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেগুলো হলো- ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচল। তবে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা বিশেষ প্রয়োজনে অন্য ব্যক্তিদের জন্যও ইসির অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এছাড়া চলতে বাধা নেই বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনও। ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আজ বুধবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চলাচলের ওপর আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের অনুমোদন ও স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন— যেমন ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবাসংশ্লিষ্ট দ্রব্যাদি পরিবহনকারী গাড়ি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

এ ছাড়া আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া বা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে নিজ বাসস্থানে বা আত্মীয়ের বাসায় ফেরার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন চলাচলের অনুমতি থাকবে। এ ক্ষেত্রে টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন কিংবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহনও চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইসি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রার্থী ও তার নির্বাচনি এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র ও পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি করে ছোট আকৃতির গাড়ি রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে।

ভোটের দিন নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা বিশেষ প্রয়োজনে অন্য ব্যক্তিদের জন্যও ইসির অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনও চলাচল করতে পারবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এদিকে ভোটের দিন ঢাকা মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল)। ভোটারদের যাতায়াত সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি

আর্কাইভ