শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বাতিল আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারির পর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বাতিল আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারির পর
১১৭ বার পঠিত
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাতিল আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারির পর

---

নিজস্ব প্রতিবেদক

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মাছউদ।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

তিনি আরও জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন।

ইসি মাছউদ বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন অথবা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করা যাবে। অভিযোগ গুরুতর হলে সরাসরি নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমরা মনে করি, বর্তমানে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে।” একই সঙ্গে তিনি দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাই যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, বিষয়টি সম্পূর্ণই তদন্তসাপেক্ষ। কেউ যদি এতে ক্ষুব্ধ হন, তাহলে তিনি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন।

তিনি আরও বলেন, কমিটি যদি ঘটনার সত্যতা পায় এবং কোনো ব্যক্তি, প্রার্থী বা ভোটার আচরণবিধি ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হয়, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করবে। পরবর্তীতে কমিশন বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ