বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল
আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল
![]()
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর হয়েছে। ৫টি আপিল নামঞ্জুর হয়েছে, একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এবং ২টি আপিলের বাদি অনুপস্থিত রয়েছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়। আপিল শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জনকে যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছে ইসি।





তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা 
