বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত
![]()
আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহার্য ক্রেন পড়ে যাওয়ায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষ ২২ জন এবং আহত হয়েছেন আরও ৮০ জন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানয়ি সময় আজ বধুবার (১৪ জানুয়ারি) সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।
নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে। ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। আশা করছি শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।
থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকক থেকে রওনা হওয়ার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটেছে।
থাইল্যান্ডের সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর কাজ শুরু করেছে। সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন লাইনে কাজ শুরু হয়েছে। ব্যাংকক-উবন রাতচাথানি লাইনেও অন্যান্য দিনের মতো আজ ভোর থেকে কাজ শুরু হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।





হরমুজ খুললেও অবরোধ থাকবে ইরানের বন্দর
উন্মুক্ত হলো হরমুজ প্রণালি
যুদ্ধবিরতির ঘণ্টা না পেরোতেই আবার হামলা
সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
“আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা”
ইরান-ইরাক-যুক্তরাষ্ট্র সংঘাত: বিমানের ৬ ক্রুর সবাই নিহত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত
ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের
দু’দিনে ছয় শতাধিক মার্কিন সেনা হতাহত 
