রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৩শ’ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাদ পড়লেন ৭২৩ জন
৩শ’ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাদ পড়লেন ৭২৩ জন

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে এক হাজার ৮৪২ জন বৈধতা পেয়েছেন। বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। একটি আসনে গড়ে ৬ জনের মতো প্রার্থী রয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমীন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গত কারণে তার মনোনয়নপত্র বাছাই করা হয়নি।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে ৩১টি।
গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন।
বিষয়: #বাদ পড়লেন ৭২৩ জন #৩শ' আসনে বৈধ প্রার্থী ১৮৪২





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর 
