শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » রমজানে অফিস, আদালত ও ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ
প্রচ্ছদ » জাতীয় » রমজানে অফিস, আদালত ও ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ
১৪৭ বার পঠিত
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে অফিস, আদালত ও ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ

---

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে প্রথম রমজান থেকে অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম চলছে নতুন সময়সূচিতে। বৃহস্পতিবার প্রথম রমজান থেকে নতুন এ সময়সূচি কার্যকর হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন ও বিধি অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেনদেন চালু রাখা যাবে।

দেশের বিচার বিভাগগুলোতেও বিজ্ঞপ্তি প্রকাশ করে রমজান উপলক্ষে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। হাইকোর্ট বিভাগের কোর্ট চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এবং অফিস সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালেও একইভাবে সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রমজান শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।






জাতীয় এর আরও খবর

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা
নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
জুনে সড়কে প্রাণ গেল ৪৩৮ জনের, সর্বাধিক ১১৬ প্রাণহানি ঢাকায় জুনে সড়কে প্রাণ গেল ৪৩৮ জনের, সর্বাধিক ১১৬ প্রাণহানি ঢাকায়
কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন

আর্কাইভ