শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বাসসের ঘটনাটি দুঃখজনক, সমাধানের উদ্যোগ নেব : তথ্যমন্ত্রী
বাসসের ঘটনাটি দুঃখজনক, সমাধানের উদ্যোগ নেব : তথ্যমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এ সাম্প্রতিক অস্থিরতাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বিধি-বিধান অনুসরণ করে সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, বুধবার বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে সাংবাদিক ও কর্মচারীদের একাংশ ‘অনাস্থা’ জ্ঞাপন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে অফিস ত্যাগ করতে হয়। এ ঘটনার পর সংস্থাটির অভ্যন্তরীণ পরিবেশ ও প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাসস একটি সরকারি সংস্থা; এখানে নিয়োগ, বহাল বা বাতিল— সবকিছুরই বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সরকার সেই নিয়মের মধ্যেই বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, ‘বাসসে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাটিও আলাপ-আলোচনার মাধ্যমে বিধি-বিধান অনুযায়ী সমাধান করা হবে।’
এসময় একটি টিভি চ্যানেলের কয়েকজন রিপোর্টারের চাকরিচ্যুতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন। মন্ত্রী বলেন, ‘মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে—এমন ধারণা ঠিক নয়। আমরা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজ করছি এবং সাংবিধানিক পদ্ধতির মধ্যেই আছি।’ তিনি স্মরণ করিয়ে দেন, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানেও সরকার সংবিধান নির্দেশিত পথ অনুসরণ করেছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করবো সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেবো না।’ মন্ত্রী জানান, দেশের বৃহৎ প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র সংস্থা— সব ক্ষেত্রেই আইন ও বিধি অনুসরণ নিশ্চিত করা হবে বলে।





প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা
নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন 
