শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ১৭ বছর পর তারেক রহমানের ১৭ মিনিট…. ‘আই হ্যাভ আ প্ল্যান’
১৭ বছর পর তারেক রহমানের ১৭ মিনিট…. ‘আই হ্যাভ আ প্ল্যান’
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জনসমাবেশে জাতির উদ্দেশে নতুন রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি ‘আই হ্যাভ আ ড্রিম’-এর অনুকরণে তিনি ঘোষণা করেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। দেশের মানুষ, গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রূপরেখাই এই ‘প্ল্যান’ বলে উল্লেখ করেন তিনি।![]()
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় প্রায় ১৭ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের ভেতরে ও বাইরে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাতৃভূমিতে ফেরার কৃতজ্ঞতা
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, জনগণের দোয়া ও আল্লাহর রহমতেই তিনি আবার প্রিয় মাতৃভূমিতে ফিরতে পেরেছেন। তিনি স্মরণ করেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০-এর গণআন্দোলন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সংগ্রামকে।
তারেক রহমান বলেন, “২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমেছিল।”
নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অঙ্গীকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। পাহাড়-সমতল, নারী-পুরুষ, শিশু, সংখ্যালঘু ও সংখ্যাগুরু সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ঘর থেকে বের হয়ে একজন মানুষ নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে।”![]()
শহীদদের স্মরণ
বক্তব্যে ২৪-এর আন্দোলনের শহীদ ওসমান হাদিসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শান্তি ও ধৈর্যের আহ্বান
দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, যেকোনো উসকানির মুখে সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণ প্রজন্মকেই ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
খালেদা জিয়ার জন্য দোয়া
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, হাসপাতালের শয্যায় থাকা মায়ের কাছে যাওয়ার আগে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
সমাবেশ ও প্রত্যাবর্তন
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে স্বাগত জানান।
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বক্তব্যের শেষদিকে তারেক রহমান বলেন,
“সবাই মিলে কাজ করব গড়ব সুন্দর বাংলাদেশ। ইনশাআল্লাহ।”





সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার
সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে
ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান 
