শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পদোন্নতির দাবি রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের
পদোন্নতির দাবি রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের
![]()
নিজস্ব প্রতিবেদক
ন্যায্য ও নিয়মিত পদোন্নতির দাবি জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী) কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম স্থবির থাকায় কর্মকর্তাদের মধ্যে হতাশা ও বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
কর্মকর্তারা বলেন, গত ১৪ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি স্মারকের নির্দেশনার কারণে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে নিয়মিত পদোন্নতি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। ওই স্মারকে বলা হয়, সুপার নিউমারারি পদোন্নতি আত্মীকরণ বা সমন্বয় না করা পর্যন্ত কোনো নিয়মিত পদোন্নতি দেওয়া যাবে না। এর পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর সংশ্লিষ্ট ব্যাংকগুলো সুপার নিউমারারি পদোন্নতি সমন্বয় করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রতিবেদন পাঠালেও নিয়মিত পদোন্নতির কোনো অগ্রগতি হয়নি।
তারা বলেন, সুপার নিউমারারি পদোন্নতির সঙ্গে নিয়মিত পদোন্নতির কোনো সাংঘর্ষিক সম্পর্ক বা আইনগত বাধা নেই। দেশের অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুপার নিউমারারি পদোন্নতি চালু থাকলেও নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা হয় না। অথচ শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ‘সমন্বয়’-এর অজুহাতে নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য।





পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন
জুলাই চেতনা বিক্রি ও ঋণ খেলাপিদের সংসদে তীব্র সমালোচনা
আজ মাঠে নামবে ব্রাজিল–স্কটল্যান্ড
ওই দলটি তো পালাতে পেরেছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই: এমপি ইজ্জত উল্লাহ
গুজবকারীরাও আসছে সাইবার আইনের আওতায়: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, শুরু ১ জুলাই
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশে ইলেকট্রনিক শিল্প স্থাপন করা হবে 
