বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » খেলাধুলা » বিপিএলে দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস
বিপিএলে দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস
ডেস্ক প্রতিবেদন
![]()
বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল শুরু হবে কাল। কিন্তু তার আগের দিনই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা। চলতি আসরে মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। উল্টো বাকি সময়ের জন্য তারা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এমন কথা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
বর্তমান পরিস্থিতিতে দল পরিচালনা করা কঠিন উল্লেখ করে বিসিবির কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রাশেদ।
এ বিষয়ে ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘আমরা মাত্রই চিঠিটি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো।’
জানা গেছে, বিসিবির অভ্যন্তরীণ আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।





আজ মাঠে নামবে ব্রাজিল–স্কটল্যান্ড
নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স
অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা
সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম 
