শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ৩০০ ফুট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
৩০০ ফুট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি।![]()
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ করবেন।
দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথ ছিল নেতাকর্মীদের ভিড়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।
দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে। আজ (শুক্রবার) সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার (আজ) সকাল থেকে শুরু হবে।’![]()
এই মহতী উদ্যোগে যেসব নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন, তাদের অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন মাহদী আমিন। একই সঙ্গে বৃহস্পতিবারের গণজোয়ারে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।





তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা 
