শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের
১০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক 

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সকল পদ আপগ্রেডেশনসহ দ্রুত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে ২৫ নভেম্বর রাতে সভা অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে এবং সকল জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদ ৫ম গ্রেডে উন্নীত করতে হবে। পাশাপাশি নির্বাচনের পূর্বেই পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য ডাবল-কেবিন পিকআপ এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল সরবরাহ করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার পদে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ডাটা এন্ট্রি অপারেটরদের পদ রাজস্ব খাতে রূপান্তর এবং ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক এনআইডি আইন বাতিলের দাবি জানানো হয়েছে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি

আর্কাইভ