সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বুধবার ইসির সংলাপে বসবে বিএনপি ও জামায়াত
বুধবার ইসির সংলাপে বসবে বিএনপি ও জামায়াত
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) বিএনপি ও জামায়াতের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন নতুন নিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও সংলাপে ডাকা হয়েছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার এই চার দিনে মোট ৪৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।
ইসির দেওয়া আমন্ত্রণসূচি অনুযায়ী
১৯ নভেম্বর সকালে আমন্ত্রণ পেয়েছে-
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি)
ইনসানিয়াত বিপ্লব
জাতীয় নাগরিক পার্টি–এনসিপি
গণসংহতি আন্দোলন
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
দুপুর ২টা থেকে সংলাপে অংশ নেবে-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
গণঅধিকার পরিষদ (জিওপি)
নাগরিক ঐক্য
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
