বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » কোনো চাপের কাছে মাথা নত করবে না কমিশন: সিইসি
কোনো চাপের কাছে মাথা নত করবে না কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কমিশন কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের জন্য নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ‘ট্রেনিং অফ ট্রেইনারস (টিওটি)’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি তার বক্তব্যে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা ‘রুল অফ ল’ চাই, ‘রুল বাই ল’ নয়। যারা আইনকে সম্মান করে, তারাই প্রকৃত অর্থে সভ্য। আমাদেরকে এ কালচারটি চর্চা করতে হবে। দেশে অনেক সমস্যা-সংকটের মূলে রয়েছে আইনের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। নির্বাচনী দায়িত্ব পালনের সময় আপনাদের (ইউএনওদের) আইনানুগ, নিরপেক্ষ এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।
সিইসি নির্বাচনের সময় মাঠপর্যায়ের প্রশাসনিক সমন্বয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে দায়িত্বে থাকেন, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন বাহিনী ও পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় আপনাদের হাতেই থাকবে। যে কোনো সংকট শুরুতেই সমাধান করতে হবে। দেড়ি করে গেলে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মোবাইল ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনী যেন পরে গিয়ে না দেখে সব কিছু শেষ, সেটা যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। এটা কেবল এক দিনের ব্যাপার নয়, বরং পুরো ক্যারিয়ারের অংশ। এখানে শিখে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনারা যেটা শিখবেন, সেটাই আপনার অধীনস্থ কর্মকর্তাদের শেখাবেন।
সিইসি জানান, নির্বাচনি আইন ও নিয়মাবলিতে পরিবর্তন এলে তা নতুন করে যুক্ত করে প্রশিক্ষণ ম্যানুয়াল হালনাগাদ করা হবে এবং প্রয়োজনে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে গ্যাপ ফিলআপ করা হবে।
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, নির্বাচন ইসি সচিব আখতার আহমেদ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানজ্জামান এবং প্রশিক্ষণার্থী উপজেলার অফিসাররা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে সিইসি প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব 
