সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
![]()
জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এ সভা হয়। সভায় এ অবস্থানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান।
নির্বাহী পরিষদের জরুরি এ বৈঠকে জামায়াতের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেলসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া ও তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
