শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
১৮৩ বার পঠিত
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

---

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাপ্রধান। ২৭ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।

এদিকে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধান ২২ আগস্ট চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি পিএলএর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।






জাতীয় এর আরও খবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস

আর্কাইভ