শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে তৃতীয় দিনের শুনানি চলছে
প্রচ্ছদ » জাতীয় » সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে তৃতীয় দিনের শুনানি চলছে
১৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে তৃতীয় দিনের শুনানি চলছে

---নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মত সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানি চলছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শুনানি শুরু হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ২৮টি আসন থেকে আসা ৩০৯টি দাবি-আপত্তির শুনানি হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১,২, ৩, নরসিংদী-৪,৫, নারায়ণগঞ্জ-৩,৪, ৫ এবং আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১,২, ৩,৪, ৫,৬, ৭,১০, ১৪,১৫, ১৬,১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

শেষদিন বুধবার রংপুর অঞ্চলের চারটি আসন থেকে আসা ৭টি, রাজশাহী অঞ্চলের ৪টি আসন থেকে আসা ২৩১টি, ময়মনসিংহ অঞ্চলের ৩টি আসন থেকে আসা ৩টি, সিলেট অঞ্চলের ১টি আসন থেকে আসা ২টি ও ফরিদপুর অঞ্চলের ৬টি আসন থকে আসা ১৭টি দাবি-আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১,২; রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২,৫, ৬; পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১,৪, মাদারীপুর-২,৩; শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯ টির সীমানা পুনর্র্নিধারণ করে খসড়া প্রকাশ করে কমিশন। এতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাট থেকে একটি কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। পরবর্তীতে ইসির পক্ষ থেকে দাবি-আপত্তি আহ্বান করা হয়। যার জন্য নির্ধারিত সময় ছিল ১০ আগস্ট। এই সময়ে ৮৩টি আসন থেকে দাবি-আপত্তি জানিয়ে ইসিতে ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সীমানায় পরিবর্তন আনা এবং বর্তমান সীমানা বহাল রাখার আবেদনও রয়েছে।






জাতীয় এর আরও খবর

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার
সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে
ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আর্কাইভ