শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর
প্রচ্ছদ » রাজধানী » জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর
৬২৩ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর

---

নিজস্ব প্রতিবেদক

রকমারি দেশি ফলে সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনের মধ্যে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব ছিল উৎসব মুখর। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম একটি অনুষ্ঠান ছিল এটি। অনুষ্ঠান উদ্বোধন সূচিত হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্যদিয়ে।

---

ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন । ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, শাহনাজ বেগম পলি,  মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

---

দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, হাঁড়ি ভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওর বড়ই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব, জাম  ইত্যাদি।

সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।



বিষয়: #



রাজধানী এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু ‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’ মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’

আর্কাইভ