শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয়
প্রচ্ছদ » রাজধানী » আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয়
৫১০ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয়

 

নিজস্ব প্র---তিবেদক

নবম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৩ উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ব্যস্ততম নগরজীবনে স্বস্তি ও প্রশান্তি আনতে এ এক অন্যরকম আয়োজন।  গত ২১ শে জুন বুধবার সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে শরীর ও মনকে সুস্থ রাখতে ইয়োগা’র প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, সুস্থ দেহ সুন্দর মন; কথাটা সর্বাংশেই সত্য। দৈহিক সুস্থতার কোনো বিকল্প নেই। একটা নীরোগ সতেজ কর্মঠ দেহের সঙ্গে সুন্দর মনের বন্ধন ঘটলেই কেবল কাক্সিক্ষত শান্তিময় জীবনের নিশ্চয়তা মেলে। ইয়োগা অর্থ হচ্ছে শরীর ও মনের যোগ। এই ইয়োগার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রেখে স্ব স্ব কর্মক্ষেত্রে আরও উদ্যোগী হতে পারি।

হামদর্দ বিশ্ববিদ্যালয় ইয়োগা ক্লাব প্রতিষ্ঠা করে একটি মাইলফলক কাজ করেছে মন্তব্য করে আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরো বলেন, মানুষের ব্যথায় সমব্যথী হয়ে হামদর্দের সর্বস্তরের কর্মীরা নিরন্তর ছুটে চলছেন মূলত সবার প্রশান্তিময় জীবন নিশ্চিত করতেই । সুতরাং ইয়োগো প্রচলনের উদ্দেশ্যও প্রত্যক্ষ পরোক্ষভাবে বাস্তবায়ন করছে হামদর্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইনচার্জ, এডুকেশন পলিসি রাজেন্দর সিং বলেন,মানুষের কল্যাণে হামদর্দ বাংলাদেশ অনন্য কাজ করে যাচ্ছে। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মতো ইয়োগা সচেতনতা তৈরিতে অন্যরাও এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন হবে। মানুষের জীবনে সুস্থতা নিশ্চিত করতে ইয়োগার চর্চা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এই ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের  হিন্দি বিভাগের একাডেমিক চেয়ার ও বিভাগীয় প্রধান অধ্যাপক পুনম গুপ্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর শিক্ষক অধ্যাপক ডা. মো. আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লেকচারার অলটারনেটিভ মেডিসিন ডা. মো. হাসান ইমাম টিুপ, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকের  উপস্থাপনায় অনুষ্ঠানে ইয়োগার উপর তথ্যভিত্তিক আলোচনা করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানী চেয়ার অধ্যাপক ড. মনোয়োর হোসেন কাজমি। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের প্রধান ড. বাবুল আক্তার।



বিষয়: #



রাজধানী এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু ‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’ মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’

আর্কাইভ