শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর
প্রচ্ছদ » রাজধানী » জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর
৫৫১ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর

---

নিজস্ব প্রতিবেদক

রকমারি দেশি ফলে সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনের মধ্যে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব ছিল উৎসব মুখর। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম একটি অনুষ্ঠান ছিল এটি। অনুষ্ঠান উদ্বোধন সূচিত হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্যদিয়ে।

---

ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন । ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, শাহনাজ বেগম পলি,  মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

---

দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, হাঁড়ি ভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওর বড়ই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব, জাম  ইত্যাদি।

সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।



বিষয়: #



রাজধানী এর আরও খবর

জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের সুপারিশ স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের সুপারিশ

আর্কাইভ