শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিএনপি নির্বাচনে আসবে প্রত্যাশা করছি: ইসি আলমগীর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিএনপি নির্বাচনে আসবে প্রত্যাশা করছি: ইসি আলমগীর
৫৩১ বার পঠিত
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি নির্বাচনে আসবে প্রত্যাশা করছি: ইসি আলমগীর

---
বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনের আলোচনার আহবানে সাড়া না দেওয়ার পরও আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে ইসি আশা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রত্যাশার কথা জানান।
মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিএনপি আমাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও আমরা আশা ছাড়িনি। আমাদের প্রত্যাশা বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে। এ বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা চাইবো সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে। তার জন্য আমরা চেষ্টা করে যাবো। আমরা নিজেরাই চাই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে তাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি। তাই আমাদের ইচ্ছে আছে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা।’
খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘যখন তিনি আবেদন করবেন তখন আমরা কমিশন মিটিং করে দেখবো আইন অনুযায়ী তিনি প্রার্থী হতে পারেন কি না। আইন অনুযায়ী তিনি যদি প্রার্থী হতে পারেন তাহলে তো আমাদের পক্ষে থেকে কোনো বাধা নেই।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ওই নির্বাচনে সীমানা নির্ধারণ জন্য মোট ১৮৬টি আবেদন জমা পড়েছে। সেসব আবেদনের মধ্যে সীমানা যেন ঠিক থাকে তার পক্ষে ৬০টি এবং বিপক্ষে ১২৬টি আবেদন জমা পড়েছে।
আরপিও সংশোধনীর বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যদি কোনও অনিয়ম দেখা যায়, তাহলে আমরা যেন নির্বাচন বাতিল করতে পারি এমন একটি প্রস্তাব আরপিও সংশোধনীর মধ্যে করেছি। এমন আইন সংশোধন হলে নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হবে বলে আমি মনে করি।’



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ