শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
৫ বার পঠিত
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর

---

নিজস্ব প্রতিবেদক

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনী তফসিল জারি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। আর ১২ নভেম্বর নির্ধারিত দিনে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আইনগত নিয়ম অনুযায়ী, পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় এই শূন্য আসনে কেবল বিএনপিই প্রার্থী মনোনয়ন দেওয়ার এখতিয়ার রাখে। দল থেকে একাধিক প্রার্থী থাকলে জোটের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী মনোনীত হওয়ার রেওয়াজ থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরবর্তীতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে আসনটি শূন্য হয় এবং এর পরপরই বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের নারী নেত্রীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।



বিষয়: #



আর্কাইভ