শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
৯৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচন

---

# মির্জা ফখরুলের একটি, অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে দুই প্রার্থীর পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের সংশ্লিষ্ট জোট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’

---

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর যাচাই করবেন বলে জানান আখতার আহমেদ।

অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার দুই প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ