মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » শিক্ষাঙ্গন » বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সম্প্রদায়ের কাছে আখেরি চাহার সোম্বা হিসেবে পালন করা হয়। ‘আখেরি’ শব্দের অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িকভাবে সুস্থতা লাভ করেছিলেন। এ কারণে মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়ে আসছে।
এ বছর বুধবার (১২ আগস্ট) সফর মাসের ২৫ তারিখে আখেরি চাহার সোম্বা পালিত হবে। দিনটিকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ ধর্মীয় আবেগ ও গুরুত্ব রয়েছে।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
তবে পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি পাঠদান ও শিক্ষা কার্যক্রম চলবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা দুই দিন সাপ্তাহিক ছুটি পাবেন।
/ মৌলি মল্লিক






কাল বন্ধ থাকবে দেশের স্কুল-কলেজ
একাদশে ভর্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে
‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না’
ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ
থমথমে জবি ক্যাম্পাস: বিক্ষোভের ঘোষণা ছাত্রশক্তির
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা 
