সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
![]()
হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হচ্ছেন- ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) ও দক্ষিণগ্রাম ইনাতগঞ্জের কাশেম মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
স্থানীয়রা জানায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় পিকআপের চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশেম মিয়া।





রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
একাদশে ভর্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে
‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না’
ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ
৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর: প্রথম দিনেই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 
