শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » শিক্ষাঙ্গন » বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
প্রচ্ছদ » শিক্ষাঙ্গন » বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
৭ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব স্কুল, কলেজ মাদ্রাসায় ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সম্প্রদায়ের কাছে আখেরি চাহার সোম্বা হিসেবে পালন করা হয়।আখেরিশব্দের অর্থ শেষ, ‘চাহারঅর্থ চার এবংশোম্বাঅর্থ বুধবার। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িকভাবে সুস্থতা লাভ করেছিলেন। কারণে মুসলিম সমাজে দিনটি শুকরিয়া আনন্দের দিন হিসেবে পালিত হয়ে আসছে।

বছর বুধবার (১২ আগস্ট) সফর মাসের ২৫ তারিখে আখেরি চাহার সোম্বা পালিত হবে। দিনটিকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ ধর্মীয় আবেগ গুরুত্ব রয়েছে।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল দেশের স্কুল, কলেজ মাদ্রাসাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

তবে পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের সব স্কুল, কলেজ মাদ্রাসা এবং উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি পাঠদান শিক্ষা কার্যক্রম চলবে। এরপর শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা দুই দিন সাপ্তাহিক ছুটি পাবেন।

/ মৌলি মল্লিক

 

 ---






আর্কাইভ