শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
১২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

---

নিজস্ব প্রতিবেদক

আবারও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এক সংবাদ সম্মেলনে একদল শিক্ষার্থী এ ঘোষণা দেন।

এদিকে, সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান বলেন, আজ বৃষ্টি এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা চাচ্ছেন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছেন।

আগামীতে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না উল্লেখ করে তারা জানান, যারা সরকার পতনের স্লোগান দিয়েছেন এবং আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন তারা সবাই বহিরাগত।

তারা বলেন, “আমরা রাজনীতি করতে আসিনি। ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবিগুলো হলো- এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস নম্বর নির্ধারণ করতে হবে; যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।






প্রধান সংবাদ এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর

আর্কাইভ