শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
০ বার পঠিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

---

 

# আমাদের লক্ষ্য অক্টোবরে ভোট শুরু করা, প্রস্তুতি চলছে: আব্দুর রহমানেল মাছউদ
# সীমানা বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সরকারকে চিঠি দেবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে সীমানা-সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত উভয় ধরনের সমন্বয় প্রয়োজন। তাই এখনই তফসিল ঘোষণার বিষয়ে নির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। তবে কমিশনের লক্ষ্য অক্টোবরে নির্বাচন শুরু করা। সে অনুযায়ী প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি চলছে। তিনি জানান, অক্টোবর থেকে ভোট শুরু হলে অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, বর্তমানে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যত শূন্য রয়েছে। তবে এসব নির্বাচন পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে। তাঁর মতে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়াই বাস্তবসম্মত।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অন্যতম বড় বাধা সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিরোধ। এ জটিলতা দ্রুত নিরসনের জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে এবং কোন কোন প্রতিষ্ঠানের সীমানা-সংক্রান্ত সমস্যা রয়েছে, তার তালিকাও চাওয়া হবে।

অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আচরণবিধির খসড়া প্রকাশ করে মতামত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইন ও বিধিমালা পর্যালোচনা করে সংশোধনের কাজ চলছে। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে সীমানা নির্ধারণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, সরকার, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন নির্বাচন কমিশনাররা।



বিষয়: #



আর্কাইভ