বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে বিশ্বকাপে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। মঙ্গলবার হিউস্টোনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউরোপের দলটি। এই জয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল পর্তুগাল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনাল্ডো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি আসরে গোল করার রেকর্ড গড়েন তিনি। গোলের পর নিজের পরিচিত উদযাপনে মাতিয়ে তোলেন গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের।
১৭ মিনিটে নুনো মেনডেস ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে আবারও গোল করেন রোনাল্ডো। দারুণ ফিনিশিংয়ে করা এই গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি। ১০ গোল নিয়ে ছাড়িয়ে যান কিংবদন্তি ইউসেবিওকে।
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর রোনাল্ডোকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। তবে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সেই সমালোচনার জবাব দেন তিনি।
দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোল থেকে পর্তুগালের চতুর্থ গোল আসে। ম্যাচের ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় রাফায়েল লিয়াও জোরালো শটে পঞ্চম গোলটি করেন।
পর্তুগাল তাদের শেষ গ্রুপ ম্যাচে শনিবার কলম্বিয়ার মুখোমুখি হবে।
বিষয়: #রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল





নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক
ক্রিকেটার সাকিব আল হোসেনের বাসভবনে হামলা
সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পরে দুঃখ প্রকাশ
তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি
ঢাকার বাতাস আজ কতটা দূষিত? 
