বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
# ডাকবাংলোয় মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী কর্মী ও তাঁর দুই শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী (৩৪) এবং তাঁর দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাস (৩)। ঘটনার পর থেকেই মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ডাকবাংলোর তত্ত্বাবধায়ক মো. লিটন জানান, বুধবার বেলা ১১টার দিকে ইতি রানী দুই মেয়েকে নিয়ে কর্মস্থলে আসেন। পরে বিকেলে তাঁকে খুঁজতে গিয়ে তৃতীয় তলার দুটি কক্ষ ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি কক্ষে ইতি রানী ও তাঁর ছোট মেয়ের মরদেহ এবং পাশের কক্ষ থেকে বড় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধ ও একটি পানির বোতল জব্দ করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, দুটি কক্ষের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থলে পাওয়া আলামত এবং পারিবারিক তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক সংকট এবং মানসিক স্বাস্থ্যজনিত নানা ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ বাড়িয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক কলহ, অর্থনৈতিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক অবসাদ অনেক ক্ষেত্রে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে মানুষকে। তবে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সত্য উদঘাটন জরুরি।
মা ও দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যু বরগুনাবাসীকে শোকাহত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হলে হয়তো জানা যাবে—এটি আত্মহত্যা, হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রহস্যের অংশ।
বিষয়: #একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ





জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
‘আমি পাপ করেছি আমাকে শাস্তি দিন’: আসামি সোহেল
শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
রামিসা হত্যাকাণ্ড: ছেলে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা-মাও 
