শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
প্রচ্ছদ » অপরাধ » ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
০ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে সাত মাসের কন্যাশিশুকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শিশুটির বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে কবির ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বিরোধের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাসের কন্যা রাফা মনিকে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তের স্বার্থে আদালত এখন তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।



বিষয়: #



আর্কাইভ