শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
প্রচ্ছদ » অপরাধ » তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
৫ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর

---

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত রোববার বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন দেন।

দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে রাজধানীর কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

---

মামলার ঘটনাক্রম

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত প্রথমে ক্যান্টনমেন্ট থানা পুলিশ, পরে সিআইডি এবং পরবর্তীতে ২০২৪ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে ন্যস্ত হয়। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২২ এপ্রিল মামলায় প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও তদন্ত এখনো শেষ হয়নি। পিবিআই জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত আলামত ও ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তনু হত্যা: দেশজুড়ে তোলপাড়

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক-মানবাধিকার সংগঠন ধারাবাহিক আন্দোলন গড়ে তোলে। ঘটনার পর তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তেও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় মামলাটি নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়। প্রথমে ক্যান্টনমেন্ট থানা পুলিশ, পরে সিআইডি এবং পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ প্রায় এক দশক পর চলতি বছরের ২২ এপ্রিল মামলায় প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তার ডিএনএ পরীক্ষা, রিমান্ডে জিজ্ঞাসাবাদসহ তদন্তে নতুন অগ্রগতি এলেও মামলার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।

বিষয়: #

আর্কাইভ