শিরোনাম:
ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার

---

# গণতন্ত্র শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণমুখী সংসদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমান সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘদিনের নানা সংকট ও অবক্ষয়ের পর মানুষ একটি কার্যকর সংসদ দেখতে চায়। জনগণের সেই প্রত্যাশা পূরণে সংসদের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। দেশের সাংবাদিকতায় এখন যথেষ্ট স্বাধীনতা রয়েছে। সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রয়োজন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকারি ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টায় সংসদকে আরও কার্যকর করে তুলতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা, জনবান্ধব রাজনীতি এবং শক্তিশালী গণতান্ত্রিক চর্চা পরস্পর পরিপূরক।

বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় সংসদ রিপোর্টিংয়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হলে স্পিকার সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২ সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২
১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা ১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা
যত সহজ হব, তত বেশি সুখী হব: কথাসাহিত্যিক মোস্তফা কামাল যত সহজ হব, তত বেশি সুখী হব: কথাসাহিত্যিক মোস্তফা কামাল
সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য
বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা

আর্কাইভ